ময়মনসিংহে টানা ৭ দিন ধরে ‘জারিয়া লোকাল’ বন্ধ

আশরাফুল আলম, মাল্টিমিডিয়া রিপোর্টার, ঢাকা থেকে

ইঞ্জিন সংকট ও যাত্রীদের টিকিট না কাটার প্রবণতার কারণে টানা ৭ দিন ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহের জনপ্রিয় ট্রেন ‘জারিয়া লোকাল’। এতে করে প্রতিদিন সকালে নির্ভরশীল অসংখ্য যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, পর্যাপ্ত টিকিট বিক্রি না হওয়ায় লোকসানের পাশাপাশি ইঞ্জিন সংকটও দেখা দিয়েছে। ফলে কর্তৃপক্ষ বাধ্য হয়ে জারিয়া লোকালের চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে। আজ (শুক্রবার) সকালেও ময়মনসিংহ থেকে জারিয়া লোকালের নির্ধারিত ট্রিপ বাতিল করা হয়।

ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে বিকল্পভাবে বাস বা সিএনজিতে যাতায়াত করতে হচ্ছে। এতে ভাড়া গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি—যেখানে ২০ টাকায় ট্রেন ভ্রমণ সম্ভব ছিল, সেখানে এখন ১০০ থেকে ২০০ টাকা খরচ করতে হচ্ছে।

যাত্রী ভোগান্তি প্রসঙ্গে স্থানীয়রা বলেন, “আমরা কম খরচে নিরাপদে যাতায়াতের জন্য ট্রেন ব্যবহার করি। কিন্তু এখন ট্রেন বন্ধ থাকায় আমাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।”

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত জারিয়া লোকালের চলাচল পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *