ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তাকে তলব করা হয়।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম প্রণয় ভার্মাকে এই তলব করেন।

এ সময় হাইকমিশনসহ মুম্বাই, কলকাতা, আগরতলা, গুয়াহাটিসহ বিভিন্ন জায়গায় উগ্র ভারতীয় গোষ্ঠীর বিক্ষোভ ও হামলার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসব ঘটনায় ভারত সরকারের গৃহীত নিরাপত্তা ব‍্যবস্থা নিয়েও শংকা জানায় ঢাকা ।

সাম্প্রতিক সময়ে টানা ৬ বার ভারতীয় হাইকমিশনারকে তলব করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এরই মধ্যে দিল্লি, আসাম ও শিলিগুড়ি থেকে ভারতীয়দের জন‍্য বাংলাদেশি ভিসা কার্যক্রম স্থগিত করেছে ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *