বৃহত্তর যশোর সমিতি ঢাকার নতুন কমিটি গঠন:সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা.মোহাম্মদ নাসির উদ্দিন

নাজমুল এইচ খান, শৈলকূপা ঝিনাইদহ থেকে

যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে গঠিত ঢাকাস্থ বৃহত্তর যশোর সমিতির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান সভাপতি এবং জাতীয় বার্ণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা.মোহাম্মদ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২০২৫-২০২৭ মেয়াদের জন্য এই ৪৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ঢাকাস্থ বৃহত্তর যশোর অঞ্চলের মানুষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তাঁরা চাকরির তথ্য, চিকিৎসা ও শিক্ষা সহায়তা, বৃত্তি প্রদান এবং গ্রামীণ উন্নয়নে সরকারি ও বেসরকারি সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন—
সহ-সভাপতি:
১) খান জাকির হোসেন দারা,
২) এ. এল. এম. কামাল উদ্দিন হাফেজ,
৩) মোঃ আলমগীর রহমান ও
৪) সৈয়দ মাসুদ রেজা;
কোষাধ্যক্ষ: মুহাঃ আখতারুজ্জামান;
যুগ্ম সাধারণ সম্পাদক:
(১) এম. এ. তুহিন
(২) মোঃ নাসিরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: শরীফ মোস্তাফিজুর রহমান;
দপ্তর সম্পাদক: মোঃ জুলফিকার আলী ভুট্টো;
সমাজকল্যাণ সম্পাদক: এস. এম. খালিদ সাইফুল্লাহ;
কর্মসংস্থান সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম;
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ জিল্লুর রহমান;
সাহিত্য সম্পাদক: মোঃ এনামুল কবীর;
ক্রীড়া সম্পাদক: ইকবাল চৌধুরী;
শিক্ষা ও ছাত্রকল্যাণ সম্পাদক: মোঃ হেমায়েত হোসেন হিমু;
আইন সম্পাদক: বিকাশ নস্কার;
শিল্প ও বাণিজ্য সম্পাদক: মোঃ নাসির উদ্দীন;
স্বাস্থ্য সম্পাদক: ডা. মোঃ কামরুজ্জামান কামরুল;
কৃষি সম্পাদক: ড. এ. কে. এম. শামীম আলম;
আন্তর্জাতিক সম্পাদক: মোঃ শরিফুল ইসলাম;
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: প্রকৌশলী মোঃ মঞ্জুরুল কবীর;
নারী ও শিশু সম্পাদক: রত্না শারমীন ঝরা;
সাংস্কৃতিক সম্পাদক: মিসেস মহুয়া আলী লিপি;
যুব সম্পাদক: মোঃ হাসানুজ্জামান বিপুল;
ধর্ম সম্পাদক: মোঃ হাবিবুর রহমান;
পরিবেশ সম্পাদক: সৈয়দ মুন্তাসীর হাফিজ;
সহ-দপ্তর সম্পাদক: এস. কে. কায়ছার মাহমুদ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন:
১) মিসেস রওশন আরা জামান,
২) মোঃ মোস্তাফিজুর রহমান বাচ্চু,
৩) তানজিলা খানম,
৪) মোঃ আব্দুল লতিফ,
৫) মোঃ সাজ্জাদুর রহমান,
৬) মোঃ আবুল বাশার,
৭) মোঃ শাহিদুল ইসলাম,
৮) শেখ মোঃ মিজানুর রহমান বাবলু,
৯) মোঃ মুস্তাফিজুর রহমান,
১০) মোঃ খায়রুজ্জামান,
১১) মোঃ জাহিদুল ইসলাম,
১২) কাজী শফিকুর রহমান,
১৩) ডা.মোস্তফা আজিজ সুমন,
১৪) সরদার মোঃ আব্দুল গফফার,
১৫) কাজী আনিসুজ্জামান আরজু ও
১৬) এস. এম. আলমগীর হোসেন প্রমুখ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত জেলা জজ ও সাবেক নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম।
নির্বাচন কমিশনার ছিলেন শহিদুল আলম, খবির উদ্দিন আহমেদ, ডা. রফিকুল ইসলাম ও প্রকৌশলী আব্দুল ওহাব।

উল্লেখ্য, ১৯৪৮ সালে বিশিষ্ট কবি গোলাম মোস্তফার নেতৃত্বে ঢাকায় বৃহত্তর যশোর সমিতির যাত্রা শুরু হয়। বর্তমানে সমিতির প্রধান কার্যালয় বাবুপুরা, নীলক্ষেত, ঢাকায় অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *