বিষ্ণুপুরে জমি নিয়ে উত্তেজনা প্রশমনে গ্রামবাসীর দাবি প্রশাসনিক হস্তক্ষেপ

মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে

ভুয়া দলিল, জবরদখলকারী ও ভূমিদস্যূ মঞ্জু ও তার দোসরদের জিজ্ঞাসাকল্পে গ্রামবাসী ব্যর্থ, প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি

ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামে জমি নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে গ্রামবাসী বসে সমাধানের উদ্যোগ নেয় কিন্তু দোসর মঞ্জু ও তার গংরা গাঁ ঢাকা দেয়।

স্থানীয় বাসিন্দা মো. সাহেব আলীর ভোগদখলকৃত ভিটায় লেবু বাগান কেটে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে বহুদিন ধরে। এ ঘটনায় গত ১৮ই নভেম্বর পেশাগত দায়িত্বপালন করতে যাওয়া সাংবাদিক মিয়া সুলেমানকে হত্যার হুমকি প্রদান—উভয় ঘটনাই এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

আগত স্থানীয়রা যারা চিনে তাদের প্রত্যেকের অভিযোগ এবং বলে, ভূমিদস্যু মঞ্জু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সাহেব আলীর জমি দখল করার পায়তারা করে আসছে। সম্প্রতি তারা ভোগদখলীয় জায়গাটিতে জবরদখল করে ঘর নির্মাণের উদ্যোগ নেয়। এ পরিস্থিতি নজরদারি করতে মঙ্গলবার বিকাল ৫টার দিকে সাংবাদিক মিয়া সুলেমান সেখানে ছবি তুলতে গেলে মঞ্জু, তার পিতা আব্বাছ আলী, হারুন, জোসনা, পপি, শিউলি এবং সাগর দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। তারা সুলেমানকে প্রাণনাশেরও হুমকি দেয়। এ পরিস্থিতিটা কেন সৃষ্টি করেছিল, সেটা জানার জন্যই মূলত গ্রামবাসী একত্র হয় কিন্তু দোসর মঞ্জু ও তাদের গংদের পাওয়া যায়নি।

এদিকে জমির মালিক মো. সাহেব আলী জানান, মঞ্জু ও তার দোসররা বহুদিন ধরে তার ভিটায় জবরদখলের চেষ্টা করছে। তিনি আরও বলেন, কয়েক দফা সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে এবং যেকোনো সময় আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা রয়েছে। বিষয়টি আগত গ্রামবাসী অবগত হয়েছে এবং তারা দোসর মঞ্জুর বিচার দাবিতে একট্রা।

প্রবীণ একজনের অভিযোগ, মঞ্জু ও তার সহযোগীরা বহু বছর ধরে ভুয়া দলিল তৈরি, ভয়ভীতি প্রদর্শন, জমি দখল, মামলাবাজি ও নির্যাতনের মাধ্যমে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। মহল্লাবাসীর অনেকেই ভয় আর আতঙ্কে মানবেতর জীবন যাপন করছে। এক ভুক্তভোগী জানান, জমির কাগজপত্রে কারচুপি করে দখল নেওয়ার চেষ্টা চালায় তারা, প্রতিবাদ করলে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়। অপর এক বাসিন্দা জানান, মঞ্জুর অত্যাচারে তার ভাই ভিটেমাটি ছাড়া হয়েছেন।

এ ঘটনা ইউপি. সদস্যকে জানানো হলে, “কোনরূপ বক্তব্য পাওয়া যায়নি।” পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকেও জানানো হয়েছে। তারা জানিয়েছেন, সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়রা আশু প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা রয়েছে। উল্লেখ্য থাকে যে, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যেহেতু ভূমিদস্যু মঞ্জু ও তার গংরা দিনদিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *