বিমানবন্দরের কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত

গণমঞ্চ নিউজ ডেস্ক –

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রথমিকভাবে এমনটাই ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বেবিচক সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আগুনের সূত্রপাতের বিষয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, অনেক সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। তাদের তদন্ত শেষে আগুনের প্রকৃত ও সুনিশ্চিত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, আগুনের সময় ১৫টি ফ্লাইট ভিন্ন ভিন্ন রুটে পাঠানো হয়েছে। আর এ সময় বিমান চলাচল বন্ধ থাকায় যত যাত্রী আটকা পড়েছিলেন, তাদের পরদিন বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গন্তব্যে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *