‎বাহুবলে বিশেষ অভিযানে ৫টি চোরাই মহিষ ও পিকআপসহ ২ জন আটক

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিশেষ অভিযানে চোরাই সন্দেহে পাঁচটি মহিষ ও একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোনা শ্রীমঙ্গল মোটরসের সামনে অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ জানায়, জব্দকৃত পশুগুলোর মধ্যে বড় আকৃতির কালো রঙের পাঁচটি গাভী মহিষ রয়েছে। এসব মহিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। এছাড়া টয়োটা কোম্পানির সাদা রঙের একটি পিকআপ (রেজিঃঢাকা মেট্রো-ঠ-১১-১৯৪১) জব্দ করা হয়েছে। পিকআপটির ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট এবং এর আনুমানিক মূল্য সাত লাখ টাকা।

‎আটক দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া হাটিহাতা এলাকার রজব আলীর ছেলে মনু মিয়া (৪৫) এবং কুলাউড়া জালালাবাদ এলাকার মোক্তার মিয়ার ছেলে আহাদ মিয়া (৩৮)।

‎বাহুবল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “মহিষগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কী উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল তা তদন্ত করা হচ্ছে।
‎প্রাথমিকভাবে বিশেষ ক্ষমতায় আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *