গণমঞ্চ নিউজ ডেস্ক –
বাংলাদেশ ব্যাংকের পরিচালক সাফায়াত আরেফীন গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতির পূর্বে তিনি দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানুয়ারি ২০২৪ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত তিনি ওই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব, বৈদেশিক ক্রয়, অরিজিনেশন, গবেষণা ও মান নিয়ন্ত্রণ) ও পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে আরেফীনের কর্মজীবন শুরু। দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিতে প্রেষণকাল এবং দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড–এর বিভিন্ন দায়িত্ব সফলভাবে পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি Business Solutions ERP SAP Germany–এর গ্লোবাল সার্টিফাইড কনসালট্যান্ট এবং UNDP/CIPS, UK থেকে Advanced Certificate in Public Procurement–এ সনদপ্রাপ্ত।
