ইমরান আহমদ কাজল, হবিগঞ্জ থেকে
পরিবেশ সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং দায়িত্বশীল সাংবাদিকতা এই তিন মৌল লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের টাউন কামিল মাদ্রাসা শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ পরিচিতি সভা সিলেট অঞ্চলে পরিবেশ ও মানবাধিকার রক্ষা এবং নৈতিক সাংবাদিকতা শক্তিশালীকরণের গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশাহিদ আলী আশা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক। সিলেট বিভাগের বিভিন্ন জেলার দায়িত্বশীল সদস্যরা এতে অংশগ্রহণ করেন। পরিবেশ ধ্বংসে সিলেট অঞ্চল ঝুঁকিতে বক্তাদের সতর্কবার্তা সভায় বক্তারা বলেন, সিলেটের নদী, পাহাড়, বন, খাল-বিল ও জলাভূমি অবৈধ দখল, বালু উত্তোলন, পাহাড় কাটা, বন উজাড় ও শিল্পবর্জ্যের কারণে ভয়াবহ সংকটে পড়েছে। তাদের মতে পরিবেশ ধ্বংস হলে মানুষের অস্তিত্বই বিপন্ন হবে। এখনই সবাইকে পরিবেশ রক্ষায় সোচ্চার হতে হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় নদী ও বন রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি, পরিবেশ জরিপ, প্রশাসনের সঙ্গে সমন্বয়, মাঠপর্যায়ের মনিটরিং এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবেদন তৈরির মতো উদ্যোগ আরও গতিশীল করা হবে।
মানবাধিকার লঙ্ঘন মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য নারী-শিশু নির্যাতন, সামাজিক বৈষম্য, ভূমিসংক্রান্ত বিরোধ, অপহরণ ও বিচারবহির্ভূত কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বাড়ছে। এ অবস্থায় মানবাধিকার রক্ষায় সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়ে গেছে। সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় মানবাধিকার লঙ্ঘনের তথ্য সংগ্রহ, অভিযোগ যাচাই, আইনি সহায়তার দিকনির্দেশনা এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। নৈতিক সাংবাদিকতা ও ভুয়া তথ্য দমনে কঠোর অবস্থান বক্তারা সতর্ক করে বলেন
ভুয়া তথ্য ও যাচাইবিহীন সংবাদ গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে হুমকির মুখে ফেলছে।
সুতরাং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, অনুসন্ধানী প্রতিবেদনের প্রসার, তথ্য যাচাই এবং নৈতিক মানদণ্ড রক্ষায় নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। সংগঠন জানায় সিলেট বিভাগে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা, মাঠ রিপোর্টিং তদারকি, ফ্যাক্ট-চেকিং কার্যক্রম এবং নৈতিক সাংবাদিকতা বিষয়ক কোর্স চালু থাকবে। “সত্যের পথে আপস নেই”— সভাপতির দৃঢ় ঘোষণা সভাপতি আশাহিদ আলী আশা বলেন পরিবেশ সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও নৈতিক সাংবাদিকতায় আমরা আপসহীন। সত্য প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতেই আমাদের যাত্রা। আমাদের কলম অন্যায়ের বিরুদ্ধে অবিরাম চলবে।
তিনি আরও বলেন সিলেট অঞ্চলের নদী, পাহাড়, বন ও জীববৈচিত্র্য আজ চরম হুমকির মুখে। দুর্নীতি ও অনিয়ম উন্মোচন করা এবং ভুক্তভোগীদের কণ্ঠস্বর সমাজে তুলে ধরা—এটাই সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. জিয়াউল ইসলাম, যুগ্ম সিনিয়র সভাপতি মো. আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল হাকিম, সহ-সভাপতি শাহ এস এম ফরিদ,
সাংগঠনিক সম্পাদক মো. ছাদ উদ্দীন,
সহ-সভাপতি মো. আলেক আহমদ,
যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন,
যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আহমদ,
সহ-সভাপতি মো. আবু তালেব,
সহ সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম,
কার্যকরী সদস্য মো. আশরাফুল আলম আজাদ,
দপ্তর সম্পাদক ফজলে রাব্বি খান,
মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আজিজুন নাহার রেবা,
যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইমরান আহমদ কাজল,
সহকারী তথ্য সম্পাদক মো. আমিনুল হক,
মানবাধিকার সম্পাদক মো. মোস্তফিজুর রহমান,
যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. বদরুল আলম,
সদস্য জুনেদ আহমদ,
যুগ্ম দপ্তর সম্পাদক মাওলানা আবদুল জলিল প্রমুখ।
এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন জেলা–উপজেলার সাংবাদিক ও মৌলভীবাজারের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
