বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

গণমঞ্চ নিউজ ডেস্ক –

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তি পূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। সোমবার বেলা সোয়া ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের পর ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের কাছে একথা বলেন।

তিনি বলেন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণসহ নির্বাচনে সার্বিক বিষয়ে সহযোগিতা করতে তারা প্রস্তুত আছেন।

বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়। এর আগে এ বছরের ১০ মার্চ প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *