বাংলাদেশসহ ছয় দেশে ভূমিকম্প

গণমঞ্চ নিউজ ডেস্ক –

বাংলাদেশসহ ছয় দেশে ভূমিকম্প হয়েছে। দেশগুলো হচ্ছে, বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার, নেপাল, ও ভুটান। রোববার বিকেল ৫টা ১১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়াবিদ ফরজানা সুলতানা জানান, ৫টা ১১ মিনিট ৫৩ সেকেন্ডে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে।

ইউএসজিএস বলেছে, রোববার মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার ছয় দেশ। বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তি বেশি গভীরে না হওয়ায় ভূমিকম্পের কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

এদিকে, জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বলছে, রোববার উত্তর-পূর্ব ভারতে ৫.৭১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *