ফুটপাতে পড়ে ছিল দুই ব্যক্তির মরদেহ, অতঃপর…

গণমঞ্চ ডেস্ক

রাজধানীর শ্যামপুর থানার জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্পের পাশের ফুটপাত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মনির হোসেন (৩৮)। অন্যজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর।

এ বিষয়ে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইফরান উদ্দিন গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

এসআই ইফরান বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তাদের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *