ফরিদগঞ্জে পৌর ৮নং ওয়ার্ড মহিলা দলের সদস্য নবায়ন ও সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত‎

‎মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি-২০২৫ ফরিদগঞ্জ পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কাছিয়াড়া পাটোয়ারী বাড়িতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ পৌর শাখার মহিলা দলের আহ্বায়ক আলেয়া বেগম এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন মিজি।

‎এ সময় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মন্জিল হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক পাটোয়ারী প্রমুখ।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম (নজু), পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আরিফ পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর সদর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমির হোসেন, উপজেলা বিএনপির সদস্য জহিরুল আলম গাজী, পৌর মৎস্য দলের সভাপতি মোঃ ইউনুছ বেপারী, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ অহিদুর রহমান পাটোয়ারী, পৌর শ্রমিক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক মোঃ নাঈম হোসেন পলোয়ানসহ পৌর মহিলা দলের কর্মী ও সমর্থকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *