ফরিদগঞ্জের সাবেক মেয়র মাহফুজ গ্রেপ্তার ‎

গণমঞ্চ নিউজ ডেস্ক –

‎চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মো. মাহফুজুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহফুজ ফরিদগঞ্জ পৌর সদর এলাকার কাছিয়াড়া গ্রামের মাওলানা শহিদ উল্যার বড় ছেলে। ২০১৭ সালে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে মেয়র নির্বাচিত হোন তিনি।

‎ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আ.লীগের পতনের পর থেকে মাহফুজুল হক আত্মগোপনে ছিলেন। বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, মাহফুজুল হকের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *