নারায়ণগঞ্জের গ্যাস লাইনের বিস্ফোরণে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন

গণমঞ্চ নিউজ ডেস্ক –

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের বিস্ফোরণে দুই পরিবারের নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার হিরাজিল গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—দিনমজুর তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫) ও দুই সন্তান তৃষা আক্তার (১৭) এবং আরাফাত (১৫); দিনমজুর হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২) ও তাদের তিন সন্তান ইমাম উদ্দিন (১ মাস), জান্নাত (৪) এবং মুনতাহা (১১)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, তাদের মধ্যে হাসানের শরীরের ৪৪%, সালমার ৪৮%, আসমার ৪৮%, তৃষার ৫৩%, জান্নাতের ৪০%, মুনতাহার ৩৭% এবং এক মাস বয়সি ইমামের শরীরের ৩০% পুড়ে গেছে। তবে তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

দগ্ধ হাসানের ছোট ভাই রকিবুল সাংবাদিকদেন জানান, তার ভাই ও ভায়রা ভাই দিনমজুরের কাজ করতেন। তারা সিদ্ধিরগঞ্জের একটি আধা সেমিপাকা ঘরে পরিবার নিয়ে থাকতেন। রাতে হঠাৎ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে দুই পরিবারের সদস্যরা দগ্ধ হন। পরে তাদের দ্রুত হাসপাতালে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *