নবীগঞ্জের পূর্ব দেবপাড়ায় মাদক ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভা!

হবিগঞ্জ প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ চাই, মাদক কারবারিদের ছাড় নয়! এলাকাবাসীর জোর দাবি

ইমরান আহমদ কাজল: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী দম্পতি মায়াদ মিয়া ও সাজনা বেগমের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
মাদক নির্মূলের দাবিতে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় পূর্ব দেবপাড়া গ্রামের প্রধান সড়কে শত শত নারী-পুরুষের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ছানু মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন
হাফিজ জালাল উদ্দিন, মোঃ ধন মিয়া, হাফিজ গোলাম কিবরিয়া (নাজিম) জামেয়া আমির আলী মাদ্রাসা, হযরত শাহজালাল হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি নুরুল ইসলাম, আমির হোসেন, মিয়াদন মিয়া, সাইফুর রহমান, আব্দুল কাইয়ুম, কাচা মিয়া, সোহানুর রহমান সাহান, সাজান মুন্সীসহ এলাকার সচেতন নাগরিকরা। বক্তারা বলেন মাদক এখন সমাজের ক্যান্সার। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের শেকড় থেকে উৎখাত করতে হবে। আজ আমরা শপথ নিচ্ছি মাদক ইস্যুতে কাউকে ছাড় নয়! এলাকাবাসী জোর দাবি জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনতে হবে। বিক্ষুব্ধ জনতা হুঁশিয়ারি দিয়ে বলেন আজকের পর থেকে পূর্ব দেবপাড়ায় মাদক ব্যবসায়ী বা মাদকাসক্তদের কোনো স্থান নেই। যেখানেই মাদক পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে প্রয়োজনে সামাজিকভাবে বয়কট করা হবে! অতঃপর আন্দোলনকারীরা পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, যেন দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ী দম্পতি মায়াদ মিয়া ও সাজনা বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *