নবাবগঞ্জে ধ’র্ষণের অভিযোগে শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ঢাকার নবাবগঞ্জে এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়ে পুলিশে সোপর্দ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক নিয়মিত ওই ছাত্রীর বাসায় গিয়ে পড়াতেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। সম্প্রতি ওই শিক্ষকের অন্য একটি মেয়ের সঙ্গে বাগদান হলে বিষয়টি জানাজানি হয়।

রোববার বিকেলে ছাত্রী হাসনাবাদ এলাকায় শিক্ষককে ডেকে আনেন। কথা–কাটাকাটির একপর্যায়ে স্থানীয় লোকজন উপস্থিত হলে ছাত্রী ঘটনাটি প্রকাশ করেন। এ সময় পালানোর চেষ্টা করলে এলাকাবাসী শিক্ষককে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে ছাত্রীর মা ও স্বজনেরা থানায় উপস্থিত হন এবং রাত ১২টার দিকে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হবে। ভুক্তভোগী ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *