ধামরাইয়ে ইনসেপটা ফার্মায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ঢাকার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কারখানায় একটি ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রায় এক ঘণ্টায় আগুন নির্বাপণ করা হয়। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যার দিকে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এ আগুনে কারখানার আইপিএস ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এ তথ্য জানা যাবে। এছাড়া এ আগুনে কেউ গুরুতর কোনো আহত হয়নি। 

প্রাথমিকভাবে এই বিষয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *