ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মা-মেয়ে নি’হত, আহত বাবা

গণমঞ্চ নিউজ ডেস্ক –

পাবনার ফরিদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাবা। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তাঁদের মেয়ে সুমাইয়া (৭)। আহত সোহেল রানা (২৮) পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন সোহেল রানা। পথে ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আউলিয়া খাতুন ও তাঁর মেয়ে নিহত হন। গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে স্থানীয় লোকজন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *