গণমঞ্চ নিউজ ডেস্ক –
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনায় জনতা আবারো ফুঁসে উঠেছে। বিক্ষুব্ধ জনতা টেকনাফ-কক্সবাজার মহাসড়কে আবারো ব্যারিকেড দিয়েছে। ফলে সড়কে যান চলাচল ব্যাহত হয়।
সকাল ১০টায় নাফ নদসংলগ্ন চিংড়ি ঘেরে মাছ শিকারে গেলে বাংলাদেশ ভূখণ্ডের ৫ নং সীমান্ত পিলারের পাশে হঠাৎ মাইন বিস্ফোরণ হয়।
এতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিলের ফজলুল করিমের ছেলে মো: হানিফ (২২) গুরুতর আহত হন। মাইন বিস্ফোরণে হানিফের দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
