টাঙ্গাইল ভূঞাপুরে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গণমঞ্চ নিউজ ডেস্ক –

টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশঝাড়ের পাশে একটি গাছ থেকে হালিমা (৪৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বাগবাড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত হালিমা উপজেলা বাগবাড়ি গ্রামের মৃত জুয়াদ আলীর মেয়ে। এছাড়া ঘাটাইল উপজেলার মোনহরা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার তিনি তার অসুস্থ খালাকে দেখার উদ্দেশ্যে বাবার বাড়িতে আসেন। পরদিন সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ের পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ স্থানীয়রা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তাদের সহায়তায় মরদেহ নামানো হয় এবং তার ছেলের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *