টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গণমঞ্চ নিউজ ডেস্ক –

গাজীপুরের টঙ্গী মিলগেইট এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *