জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন

গণমঞ্চ নিউজ ডেস্ক –

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাহউদ্দিন আহমদ

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এর নেতৃত্বে ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সকল প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের বার্তা সম্পাদক, বিভাগীয় সম্পাদক ও চিফ রিপোর্টারদের অনুষ্ঠানটির সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য প্রতিনিধি (রিপোর্টার/ক্যামেরাপার্সন) পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার স্বাক্ষর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *