জামায়াত আমিরের আহ্বান আলেম-ওলামাকে নিয়ে অশোভন মন্তব্য না করার

গণমঞ্চ নিউজ ডেস্ক –

কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে কোনো অশোভন মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি আহ্বান জানান।

পোস্টে জামায়াত আমির বলেন, ‘যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের প্রতি স্পষ্ট বার্তা—কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না। যদি কেউ এমনটি করেন, ধরে নেওয়া হবে তিনি আসলেই জামায়াতে ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না। ধন্যবাদ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *