গণমঞ্চ নিউজ ডেস্ক –
আগামী ১৮ অক্টোবর ২০২৫ (শনিবার) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে “জাতীয় সরকার গঠনের দাবি, গণতন্ত্রের পথে বাধাহীন নির্বাচন এবং আগামি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে” এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
পত্রে জানানো হয়েছে, আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা আব্দুল্লাহ আল নোমান, সাবেক মন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য। এছাড়াও উপস্থিত থাকবেন বিএনপি নেতৃবৃন্দ অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, ড. হারুন অর রশিদ, ইসলামউদ্দিন সিরাজী প্রমুখ।
সভাপতিত্ব করবেন মান্নানুর রহমান ভূঁইয়া, সভাপতি, জাতীয় সমাজকল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সভা পরিচালনা করবেন মো. শাহ আলম, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজকল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও
শোহেল রানা, স্থানীয়-সরকার সম্পাদক, জাতীয় সমাজকল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সংগঠনের পক্ষে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত কর্মসূচি সফল প্রচারের লক্ষ্যে সকল টেলিভিশন চ্যানেল, জাতীয় দৈনিক, অনলাইন দৈনিক ও সংবাদ সংস্থার প্রতিনিধিদের সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এস এম স্বপ্ন রানা, সাংগঠনিক সম্পাদক, জাতীয় সমাজকল্যাণ ফোরাম।
