মো: রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে
চাঁপাইনবাবগঞ্জ জাক-জমক পূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে Entrepereneur Commercial Platform (ইসিপি) এর প্রথম বর্ষপূর্তি উদ্যোক্তা মিটআপ ।
গতকাল ৩ জানুয়ারি শনিবার বিকাল ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারে অবস্থিত চেম্বার ভবনের মিলনায়তনে এই আয়োজনটি অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মো: খাইরুল ইসলাম। তাঁর বক্তৃতায় তিনি বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে সফল হওয়ার জন্য উদ্যোক্তাদের কেবল পুঁজি নয়, বরং সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার ওপর জোর দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “নতুনত্বই বাজারের মূল চালিকাশক্তি। গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে নিজেদের পণ্য ও সেবার মান উন্নত করতে হবে।”
আনুষ্ঠানটিতে দ্বিতীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের পরিচালক জনাব শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব অধিদপ্তরের শিক্ষক সাজেদুল ইসলাম ।
তাঁর বলেন, স্থানীয় অর্থনীতির প্রেক্ষাপটে ইসিপি-এর ভূমিকা ব্যাখ্যা করেন। তিনি স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি এবং ব্যবসার ক্ষেত্রে সততা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ইসিপি উদ্যোগতা ফোরামের সদস্য মো: ফারুক আজম। এছাড়া অনুষ্ঠিনটিতে তত্ত্বাবধায়ন করেন, ইসিপি পরিচালনা কমিটি সদস্য মোসা: জাকিয়া সুলতানা, মো: রবিন ইসলাম, মোসা খাতিজা আক্তার সহ অন্যান্যরা ।
স্থানীয় একজন উদ্যোক্তাতা স্মৃতি বিনতে করিম জানান, ইসিপি’র বর্ষপূর্তিতে এসে আমরা সবাই আনন্দিত। ইসিপি গত এক বছরে আমাদের মতো উদ্যোক্তাদের যে মূল্যবান সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই প্রেরণা নিয়ে আমরা জেলার অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে বদ্ধপরিকর।
পরে কেক কর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির অনুষ্ঠানিকতা সমাপ্ত ঘোষণা করা হয়।
