গুমের ঘটনায় ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে ২টি চার্জ দাখিল

গণমঞ্চ নিউজ ডেস্ক –

জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি ও ক্ষমতায় থাকালে গুম অপহরণের মামলায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি ফরমাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

গুমের ঘটনায় একটিতে শেখ হাসিনাসহ ১৭ এবং অপরটিতে শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

বুধবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ এ গুমের অভিযোগে দুটি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে ১টিসহ মোট তিনটি ফরমাল চার্জ দাখিল হয়েছে।

প্রথমটি হলো—গুমের (টিএফআই)ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয়ত—গুমের (জেআইসি) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে।

তৃতীয়ত—জুলাই আন্দোলনে রামপুরায় বিজিবির গুলির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে ৬টি অভিযোগ আনা হয়েছে।

এদিকে জুলাই-আগস্টে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে তৃতীয় দিনের মতো আজও জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ জেরা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *