গাজায় ইসরায়েলি সেনা নিহত

গণমঞ্চ ডেস্ক নিউজ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে এটিকে দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। খবর আল জাজিরার।

কেফির ব্রিগেডের শিমশোন ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ওরি জেরলিক (২০), উপত্যকার দক্ষিণ অংশে নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ উল্লেখ করা হয়নি।

ওরি জেরলিক নিহত হওয়ার পর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৮৯৯ জনে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *