গাজায় ইসরাইলি হামলায় ভোর থেকে ৫১ জনের মৃত্যু

গণমঞ্চ নিউজ ডেস্ক –

গাজায় ইসরাইলি হামলায় ভোর থেকে ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে গাজা সিটিতে মারা গেছেন ৩৬ জন। এছাড়া, রাফার কাছে একটি ত্রাণ বিতরণকেন্দ্রে হামলায় নিহত হয়েছেন আরো আটজন। খবর আল জাজিরার।

রাফাহ শহরের উত্তরে ত্রাণের খোঁজে আসা তিনজনকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। হামলায় আরো অনেকে আহত হয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, গাজা সিটিতে আটকে পড়া পরিবারগুলোর ক্রমাগত হামলা শিকার হচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যা। আকাশ এখন কালো ধোঁয়ায় ঢাকা।

ইসরাইলের স্থল আক্রমণ তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে গাজা সিটির হাসপাতালগুলো সম্পূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ক্রমাগত বোমাবর্ষণের মধ্যেই কাজ করছেন চিকিৎসকরা।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৬৫ হাজার ৩৮২ জন নিহত নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৬৬ হাজার ৯৮৫ জন।

ধ্বংসস্তূপের নিচে আরো হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনেনের কাছে আনজা শহরে অভিযান চালানোর সময় ইসরাইলি বাহিনী ১৯ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *