কেরানীগঞ্জে সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, ঢাকা

সুশাসন ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ১২ নভেম্বর, ২০২৫ তারিখে ঢাকার কেরানীগঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা জেলা শাখা সুজন।

‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা জেলা শাখার সভাপতি প্রকৌশলী মুজবা আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনের সঞ্চালনা করেন ঢাকা জেলা সুজনের সম্পাদক মাহবুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান, ঢাকা জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট রাশিদা আক্তার শেলী এবং কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম বেদৌরা আলী শিমুল।

অনুষ্ঠানে ৩১ সদস্য বিশিষ্ট কেরানীগঞ্জ উপজেলার একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে নেতৃত্বে রয়েছেন মোঃ রাকিব হোসেন সভাপতি এবং মোঃ কাওসার আহম্মেদ সম্পাদক হিসেবে।

নবগঠিত কমিটির অন্যন্য সদস্যরা হলেন:

· সহ-সভাপতি: মোঃ মামুন অর রশিদ ও মোঃ তাজুল ইসলাম চৌধুরী
· আইন সম্পাদক: এডভোকেট আব্দুল খালেক সরকার
· যুগ্ম সম্পাদক: মোঃ মামুন হোসাইন
· তথ্য ও গবেষণা সম্পাদক: মুহাম্মদ মুজিব ভুইয়া
· শিক্ষা বিষয়ক সম্পাদক: নাজমুস সাকিব সোহান
· মহিলা বিষয়ক সম্পাদক: ফাতেমা হাসনাত রিমা
· মানবাধিকার সম্পাদক: মোঃ ইস্রাফিল মিয়া
· সাংস্কৃতিক সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম রাজু
· অর্থ সম্পাদক: মোঃ মোরসালিন
· প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ শিপন উদ্দিন

এছাড়াও সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সামসুল ইসলাম সনেট, আনিন্দ্য আসাদ, সামির ইফতেখার জসিম উদ্দিন, আনাস হাসান, অলিজা বেগম, ইঞ্জিনিয়ার নুর আলম, আল আমিন হোসাইন, রেজাউল করিম রাজু, শামসুর রহমান তুষার, সিহাব উদ্দীন, আশ্রাফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও নাগরিক অধিকার সুরক্ষায় সুজনের গত ২৩ বছরের নিরলস সংগ্রামের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান। তারা নতুন কমিটির হাতেই সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নতুন কমিটির সদস্যরাও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আত্মনিয়োগ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *