কেন্দুয়ায় ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন

মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে

বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক সহযোগিতায় সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা বাজারে ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।

ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধনকালে কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মতিউর রহমান বলেন, আজকের এই ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে অত্র ইউনিয়নের শত শত গরু, ছাগল ও ভেড়া’কে তরকা রোগের ফ্রি ভ্যাক্সিনেশন দিয়েছেন পল্লী চিকিৎসকগণ। তরকা বা অ্যানথ্রাক্স একটি মারাত্মক সংক্রামক রোগ। এই রোগটি সাধারণত গবাদিপশু যেমন গরু, ছাগল, ভেড়া সহ ইত্যাদিকে বেশি আক্রমণ করে ও আকস্মিক মৃত্যুর কারণও হতে পারে। রোগটি জুনোটিক হওয়ার গরু থেকে মানুষে ছড়ায়।

এসময় গন্ডা ইউনিয়নের চেয়ারম্যান কৃষিবিদ শহীদুল ইসলাম কল্যাণ, গন্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি, শ্রমিক দলের সভাপতি মো. সবুজ মিয়া, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা ভেটেরিনারি পল্লি চিকিৎসক সোসাইটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির রিটন, সাংগঠনিক সম্পাদক, সোহেল রানা,অর্থ সম্পাদক, তোফাজ্জল হোসেন সুজন, ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি গন্ডা ইউনিয়নের সভাপতি মো. মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক মো. আশরাফুল সহ পল্লী চিকিৎসক সোসাইটি কেন্দুয়া উপজেলা ও গন্ডা ইউনিয়ন শাখার পল্লী চিকিৎসকগণ ও খামারিবৃন্দ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *