কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

গণমঞ্চ নিউজ ডেস্ক –

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ

কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এসময় একটি বাটন মোবাইল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। ওই নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *