ইসরাইলি হামলায় গাজা যুদ্ধবিরতি চুক্তি ঝুঁকিতে পড়বে না: ট্রাম্প

গণমঞ্চ নিউজ ডেস্ক –

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো কিছুই গাজা যুদ্ধবিরতি চুক্তিকে ঝুঁকিতে ফেলবে না। যদিও মঙ্গলবার ইসরাইলি হামলায় গাজায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে একথা জানায় বার্তা সংস্থা আনাদোলু।

জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘সবশেষ হামলার কথা তিনি শুনেছেন। ইসরাইলিরা পাল্টা আক্রমণ করেছে।’

তিনি আরো বলেন, হামলার শিকার হলে ইসরাইলের পাল্টা আক্রমণ করা উচিত।

এই হামলা গাজায যুদ্ধবিরতিকে বিঘ্নিত করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো কিছুতেই চুক্তি ঝুঁকিতে পড়বে না।’

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তির ক্ষেত্রে হামাস খুবই ছোট একটি অংশ। তারা বলেছে যে তারা ভালো হবে। আর যদি তারা ভালো না হয়, তাহলে তাদের নির্মূল করা হবে।’

তিনি জানান, যুদ্ধবিরতি প্রক্রিয়া এগিয়ে চলেছে। এখন ২০ দফা পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের আলোচনা হচ্ছে।

মঙ্গলবার গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যা ট্রাম্পের পরিকল্পনার অধীনে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নতুন লঙ্ঘন।

গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহের পূর্বে অবস্থিত এলাকাগুলোতে কামানের গোলাবর্ষণ করা হয়। গাজা সিটির শিফা মেডিকেল কমপ্লেক্সের আশেপাশেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *