ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

মো: রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে

​হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানালেন মুসল্লিরা

​ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে এক বিশাল গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ছাত্র জনতার মঞ্চের আয়োজনে এই জানাজায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

​গায়েবানা জানাজার নামাজে ইমামতি করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জার গিফারী। জানাজার নামাজ শেষে তিনি মরহুম শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
​জানাজার পূর্বে বক্তব্যে উপস্থিত মুসল্লিরা হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। একইসঙ্গে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

​উক্ত গায়েবানা জানাজায় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌরসভা ও সদর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *