আমার বাবার মতো আমাকেও হত্যা করার হুমকি দিয়েছিলো শেখ হাসিনা ড. রেজা কিবরিয়ার বিস্ফোরক অভিযোগ

ইমরান আহমদ কাজল, হবিগঞ্জ থেকে

০৩ ডিসেম্বর ২০২৫, নবীগঞ্জে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে নিজ এলাকার বাড়ি উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর জালাল সাফ উপস্থিত হন গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও বিএনপিতে সদ্য যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া। তার আগমনে নবীগঞ্জ জুড়ে তৈরি হয় উৎসব–উদ্দীপনার পরিবেশ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পেয়ার, যুবদল নেতা অলিউর রহমান অলি, এডভোকেট জালাল আহমদ, আরও অসংখ্য দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসারণও। দোয়া মাহফিল এর আগে এলাকার জনগণের উদ্দেশে এক আবেগঘন বক্তব্যে ড. রেজা কিবরিয়া বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি আল্লাহর রহমতে নবীগঞ্জ–বাহুবলসহ পুরো দেশের মানুষের কল্যাণে জীবন বাজি রেখে কাজ করবো।
তিনি আরও বলেন আমাকে অনেকে বলে—১৮ সালের নির্বাচনের পর আমি এলাকায় আসিনি! আসবো কীভাবে? আমাকে সরাসরি হুমকি দেওয়া হয়েছিল যে-আমার বাবার মতো আমাকেও হত্যা করে ফেলবে শেখ হাসিনা!
এর পরও আমি জনগণের সেবা করতে রাজনীতি ছাড়িনি। রেজার এই বক্তব্যে উপস্থিত থাকা কর্মী–সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউ কেউ কানাকানি করে বলেন, এ ধরনের হুমকি যদি সত্যি হয়, তাহলে দেশে ভিন্নমত রাখা কি অপরাধ?
উপজেলা বিএনপি সভাপতি মতিউর রহমান পেয়ার বলেন, ড. রেজা কিবরিয়া আমাদের নবীগঞ্জের গর্ব। তাকে হুমকি দিয়ে এলাকায় আসা বন্ধ করে দেওয়া হয়েছে, এটা গণতন্ত্রের প্রতি ভয়ঙ্কর হুমকি।
যুবদল নেতা অলিউর রহমান অলি বলেন,
১৮ সালের হবিগঞ্জ –১ আসনের নির্বাচনের পর থেকে বিরোধী মতের নেতাদের উপর যে দমন–পীড়ন হয়েছে, রেজা ভাই সেই শিকারদের মধ্যে অন্যতম।
এডভোকেট জালাল আহমদের মন্তব্য বলেন, রেজা কিবরিয়ার বাবাকে যেমন রাষ্ট্রযন্ত্র হত্যা করেছিলো, ওই ২০১৮ সালের নির্বাচনের পরে ছেলের জীবনকেও হুমকির মুখে ফেলা হয়েছিল। তিনি দেশে ফিরেছেন জনগণের ভালোবাসা নিয়েই।
মাঠে নেমে গেছে জনতা এইবার রেজা ভাই’ স্লোগান
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ রেজা কিবরিয়াকে ঘিরে স্লোগান দিতে থাকেন
“এইবার রেজা ভাই—এইবার পরিবর্তন চাই।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন
ড. রেজা কিবরিয়ার এই প্রত্যাবর্তন কি নবীগঞ্জ–বাহুবলের রাজনৈতিক সমীকরণ বদলে দেবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *