আদালতে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

গণমঞ্চ নিউজ ডেস্ক –

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে জুথি (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুথি সদর উপজেলার আনন্দনগর মৃধাপাড়ার ঝন্টু প্রামাণিকের মেয়ে।

জুথির বাবা ঝন্টু প্রামাণিক জানান, প্রায় এক বছর আগে প্রেম করে ঢাকার গাজীপুরের বাসিন্দা তানভীর নামে এক ছেলেকে বিয়ে করে জুথি। বিয়ের কয়েক মাস পর জানা যায় তানভীরের আরেকটি বউ রয়েছে। এরপর বিষয়টি নিয়ে জুথি ও তার স্বামীর মধ্যে ঝামেলা বাধে। একপর্যায়ে জুথি নওগাঁ চলে আসে এবং আদালতে মামলা দায়ের করে।

আজ সেই মামলার শুনানির তারিখ ছিল। কোর্টে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয় জুথি। অন্যদিকে প্রধান সড়কের পাশে একটি মাইক্রো নিয়ে দাড়িয়ে ছিল তানভীর। জুথি সড়কের পাশে দাঁড়ালে তানভীর তাকে ছুরি মেরে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন জুথিকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তাররা মৃত ঘোষণা করে।

নওগাঁ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *