আউশকান্দিতে চার সিএনজি চোর আটক! নবীগঞ্জ থানা পুলিশের সফল অভিযান

ইমরান আহমদ কাজল, হবিগঞ্জ থেকে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় চোরাই সিএনজিসহ চার চোরকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার (০৩ নভেম্বর ২০২৫) সকালে থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সিলেট ও হবিগঞ্জ অঞ্চলে সিএনজি চুরি ও বিক্রির সঙ্গে জড়িত। অভিযানে তাদের কাছ থেকে একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন

১️. মোঃ সুহেল আহমদ (৩০), পিতা: মৃত বাধা মিয়া, সাং: নোয়াগাঁও, থানা: জালালাবাদ, জেলা: সিলেট। ২️. আতিক (২০), পিতা: মৃত হাবিবুর রহমান, সাং: পূর্ণাছাও, থানা: কোম্পানীগঞ্জ, জেলা: সিলেট।
৩️. তোফায়েল আহমেদ (২০), পিতা: আব্দুল করিম, সাং: পূর্ণাছাও, থানা: কোম্পানীগঞ্জ, জেলা: সিলেট।
৪️. ফরহাদ হোসেন (২০), পিতা: আঃ মোতালেব, সাং: আদর্শগ্রাম, থানা: কোম্পানীগঞ্জ, জেলা: সিলেট।

ঘটনার পর নবীগঞ্জ থানায় মামলা নং-০৬, তারিখ-০৩/১১/২০২৫, ধারা-৪১৩ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, চোরাই যানবাহন উদ্ধার ও চোরচক্রের সদস্যদের ধরতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *