গণমঞ্চ নিউজ ডেস্ক –
অস্ট্রেলিয়ার একটি ক্রীড়া মাঠে স্থানীয় প্রজাতির এক পাখি ডিম পাড়ায় মাঠটি এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত সপ্তাহান্তে জেরাবোমবেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে আসা খেলোয়াড়দের অন্য মাঠে পাঠানো হয়, কারণ মাঠের মাঝখানেই একটি প্লোভার পাখি ডিম পাড়ে।
প্লোভার সাধারণত বাচ্চা ফোটার পর অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা বাসার কাছে আসা অনধিকার প্রবেশকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তীক্ষ্ণ ডাক দিয়ে বাসা রক্ষা করে।
কুইনবিয়ান-পালেরাং রিজিওনাল কাউন্সিল জানিয়েছে, জেরাবোমবেরা স্পোর্টস কমপ্লেক্সের কৃত্রিম ঘাসের মাঠে ওই পাখিটি ডিম পাড়ে। স্থানীয় বন্যপ্রাণী সুরক্ষা সংস্থা ‘ওয়াইল্ডকেয়ার’-এর পরামর্শে সংশ্লিষ্ট ক্রীড়া ক্লাব খেলা পাশের মাঠে সরিয়ে নেয়।
